News71.com
 Bangladesh
 02 Oct 26, 12:12 PM
 2           
 0
 02 Oct 26, 12:12 PM

মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির ৬ মাসের জামিন॥  

মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির ৬ মাসের জামিন॥   

নিউজ ডেস্কঃ রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান মহিনকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে মহিনকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি সৈয়দ হাসান যুবাইরের হাইকোর্ট বেঞ্চ গত সোমবার জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ ও রুল জারি করেন। বিষয়টি আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রকাশ্যে আসে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা শাজিয়া শারমিন গণমাধ্যমকে বলেন, ‘মহিনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না থাকার ভিত্তিতে হাইকোর্ট তাকে সোহাগ হত্যা মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন।’তবে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, ‘জামিনের আদেশ স্থগিত চেয়ে আবেদন (লিভ টু আপিল) করবে রাষ্ট্রপক্ষ।’মামলার নথি অনুযায়ী, গত বছরের ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের কাছে রজনী ঘোষ লেনে ৩৯ বছর বয়সী সোহাগকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ইট-পাথর দিয়ে বারবার আঘাত করে হত্যা করে একদল দুর্বৃত্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন