News71.com
 Bangladesh
 29 Sep 26, 12:34 PM
 28           
 0
 29 Sep 26, 12:34 PM

নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে রুল॥  

নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে রুল॥   

নিউজ ডেস্কঃ জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আর পরীক্ষার ফল পজিটিভ হলে বা কেউ ডোপ টেস্টে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান রেখে এ সংক্রান্ত আইন, বিধি ও নির্দেশিকা সংশোধন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত জাহান অনির করা রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চ এ রুল জারি করেন।মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্রসচিব, স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।এর আগে বিষয়টি নিয়ে আইনি নোটিশ পাঠান ইসরাত জাহান অনি। নোটিশের জবাব না পেয়ে জনস্বার্থে রিট করেন এই আইনজীবী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন