News71.com
 International
 21 May 26, 11:33 AM
 17           
 0
 21 May 26, 11:33 AM

অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু॥মুখ‍্যমন্ত্রী শুভেন্দু  

অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু॥মুখ‍্যমন্ত্রী শুভেন্দু   

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গের রাজনীতিতে আতঙ্ক জাগানিয়া কয়েকটি ‘ডি’ একসঙ্গে নেমে এসেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছেন, তাঁর সরকার তথাকথিত ‘অবৈধ বাংলাদেশিদের’ ডিটেক্ট বা শনাক্ত, ডিটেইন বা আটক এবং পরে তাদের বিএসএফের হাতে তুলে দিয়ে দেশছাড়া করার প্রক্রিয়া বা ডিপোর্ট শুরু করবে।

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, নবান্নে এক অনুষ্ঠানে শুভেন্দু বলেন, ‘ভারত সরকার ২০২৫ সালের ১৪ মে পশ্চিমবঙ্গ সরকারকে একটি নির্দেশ পাঠিয়েছিল। সেখানে বলা হয়েছিল, (তথাকথিত) বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করে বিএসএফের হাতে তুলে দিতে হবে, যাতে তাদের ফেরত পাঠানো যায়। কিন্তু আগের সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।’

তিনি আরও বলেন, ‘আজ থেকেই আমরা সেই নির্দেশ কার্যকর করব। সব অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে বিএসএফের হাতে তুলে দেওয়া হবে…।’ বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন তিনি। শুভেন্দু বলেন, যারা ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করেছে এবং নাগরিকত্ব (সংশোধনী) আইন বা সিএএ–২০১৯ অনুযায়ী নাগরিকত্বের আবেদন করার যোগ্য, তাদের গ্রেপ্তার করা হবে না। তবে মুসলিমরা এই আইনের আওতার বাইরে।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন