
আন্তর্জাতিক ডেস্কঃ হরমুজ প্রণালি খুলতে ও যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তিতে পৌঁছতে ওয়াশিংটনকে নতুন প্রস্তাব দিয়েছে ইরান, যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত দুই সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। প্রস্তাবে আরও বলা হয়েছে, তেহরানের পারমাণবিক কর্মসূচী নিয়ে আলোচনা পরবর্তী পর্যায়ের জন্য তুলে রাখা হবে।“পারমাণবিক কর্মসূচী নিয়ে আলোচনা পরবর্তী পর্যায়ের জন্য স্থগিত থাকবে,” ওই কর্মকর্তা এমনটি বলেছেন বলে দেওয়া উদ্ধৃতিতে জানিয়েছে অ্যাক্সিওস।
সংবাদ মাধ্যমটি আরও জানায়, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান এই প্রস্তাব দিয়েছে।কিন্তু হরমুজ প্রণালি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানো এবং ইরানের বন্দরগুলো থেকে মার্কিন অবরোধ তুলে নেওয়া হলে ‘তেহরানকে তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ত্যাগ করতে আর অন্তত এক দশকের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার প্রতিশ্রুতি দিতে বাধ্য করার ক্ষেত্রে ট্রাম্পের হাতে আর কোনো প্রকৃত সুবিধা থাকবে না’ বলে লিখেছে অ্যাক্সিওস। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকচি শনিবার ইসলামাবাদ থেকে ওমান সফরে গিয়েছিলেন। এ সফর শেষে তিন রোববার সন্ধ্যায় ফের পাকিস্তানের রাজধানীতে ফেরেন।