News71.com
 Bangladesh
 29 Apr 23, 07:54 PM
 133           
 0
 29 Apr 23, 07:54 PM

৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি।।

৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি।।

নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি (জাপা)। এ ক্ষেত্রে দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে। যারা সাংগঠনিকভাবে ভালো কাজ করবেন নির্বাচনে তাদের অগ্রাধিকার দেবে দলটি। শনিবার (২৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বনানী কার্যালয়ে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের। জাপা চেয়ারম্যান বলেন, আমরা ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। শুধু প্রার্থী হতে চাইলেই হবে না, ত্যাগীদের মূল্যায়ন করা হবে। বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতির পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে। অবস্থা বুঝে আমাদের ব্যবস্থা নিতে হবে।

 

সাংগঠনিকভাবে যারা ভালো কাজ করবেন, তাদের অগ্রাধিকার ভিত্তিতে প্রার্থিতা দেওয়া হবে। তিনি বলেন, পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে। আমরা সবগুলোতেই অংশ নেব। ইতোমধ্যে গাজীপুর সিটি করপোরেশনে প্রার্থী দিয়েছি। জনগণ ও আমাদের নেতাকর্মীদের প্রত্যাশা সুষ্ঠু নির্বাচন হলে, আমরা বিজয়ী হবো। কিন্তু সাধারণ মানুষ বলেন, আমরা ভোট দিতে পারবো তো? ভোট দিলে ফলাফল কি ভোটারের মাধ্যমে প্রকাশ করা হবে? এই কথাগুলো সাধারণ ভোটারেরা আমাদের কাছে জিজ্ঞাসা করে। সঠিকভাবে নির্বাচনে ভোট হবে কিনা, বাধাগ্রস্ত হবো কিনা এইসব প্রশ্ন সাধারণ জনগণের। এ কারণেই সাধারণ মানুষের নির্বাচন ব্যবস্থার ওপর অনাস্থা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন