News71.com
 Bangladesh
 09 Apr 23, 11:28 AM
 96           
 0
 09 Apr 23, 11:28 AM

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একদিনের বেতন দেবে ভোক্তা অধিদপ্তর।।

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একদিনের বেতন দেবে ভোক্তা অধিদপ্তর।।

নিউজ ডেস্কঃ  বঙ্গবাজারের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া অধিদপ্তরের অফিসার্স অ্যাসোসিয়েশনের অনুদান ও অধিদপ্তরের এবারের রমজানের ইফতার আয়োজন বাতিল করে সেই অর্থ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি সংস্থাটি।

 

শনিবার (৮ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশক্ষণ ও প্রচার) আতিয়া সুলতানা। বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর অভিপ্রায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন, অধিদপ্তরের অফিসার্স অ্যাসোসিয়েশনের অনুদান ও অধিদপ্তর কর্তৃক ইফতার আয়োজন বাতিল করে সেই অর্থ সহায়তা হিসেবে দেওয়া হবে। রোববার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বঙ্গবাজার ব্যবসায়ী সমিতির কাছে সহায়তার এসব অর্থ হস্তান্তর করবেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ. এইচ. এম. সফিকুজ্জামান। এ সময় অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা, পরিচালক, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি, এফবিসিসিআই এর প্রতিনিধি এবং বঙ্গবাজার ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত থাকবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন