News71.com
 International
 09 Apr 19, 07:43 AM
 119           
 0
 09 Apr 19, 07:43 AM

ইসরাইলকে ঠেকাতে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের পাশে থাকবে এরদোগান

ইসরাইলকে ঠেকাতে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের পাশে থাকবে এরদোগান

নিউজ ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, পশ্চিম তীর ফিলিস্তিনিদের জন্য, তুরস্ক ফিলিস্তিনিদের পাশে থাকবে। ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বক্তব্যের পাল্টা জবাব হিসেবে গতকাল সোমবার রাশিয়া সফরের আগে এসব কথা বলেন এরদোগান। এর আগে নেতানিয়াহু বলেন, আজ মঙ্গলবার ইসরাইলের নির্বাচনে বিজয়ী হলে অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপন করা হবে। মস্কো সফরের আগে দেয়া এক ভাষণে এরদোগান বলেন, ইসরাইল আর যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে তুরস্ক কঠোরভাবে ফিলিস্তিনিদের পাশে থাকবে। এরদোগান বলেন, রাশিয়ার সঙ্গে তুরস্ক চলমান সহযোগিতা বৃদ্ধি করবে। এ সময় তুরস্ক ভ্রমণে ভিসামুক্ত করা বিষয়সূচিতে অর্ন্তভূক্ত রয়েছে বলে এরদোগান জানান।


তুরস্ক-রাশিয়া বাৎসরিক সাংস্কৃতিক উৎসবে এরদোগান ও পুতিন গতকাল সোমবার মিলিত হন। ২০১৯ সালের শুরু থেকে এখন পর্যন্ত এরদোগান ও পুতিনের এটি তৃতীয় সাক্ষাৎ। দুই দেশের মধ্যে অষ্টম উচ্চ পর্যায়ের সহযোগিতা কাউন্সিলের বৈঠকেও অংশ নেবেন এরদোগান। এ বৈঠক ২০১০ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে। গত সপ্তাহের স্থানীয় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতামূলক ফলাফল উল্লেখ করে এরদোগান বলেন, বৃহৎ শহর ইস্তান্বুলে ১০ লাখ ভোটারের মধ্যে ১৩ হাজার বা ১৪ হাজার ভোটে ব্যবধানে তারা জয়ী হতে পেরেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন