News71.com
 Bangladesh
 26 Dec 17, 12:13 PM
 1412           
 0
 26 Dec 17, 12:13 PM

ফেনীতে বিদেশি পিস্তলসহ মাদক সম্রাট আলাউদ্দিন গ্রেপ্তার।।

ফেনীতে বিদেশি পিস্তলসহ মাদক সম্রাট আলাউদ্দিন গ্রেপ্তার।।

নিউজ ডেস্কঃ ফেনী জেলার দাগনভূঞা উপজেলার দক্ষিণ করিমপুর এলাকা থেকে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত ওই যুবকের নাম আলাউদ্দিন। সে দাগনভূঞা পৌরসভার জগৎপুর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। জানা গেছে,আলাউদ্দিন তার এলাকায় মাদক সম্রাট বলে পরিচিত। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে পৃথক মামলার প্রস্তুতি চলছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে সাংবাদিকদের জানান দাগনভূঞা থানার ওসি আবুল কালাম আজাদ।
।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন