News71.com
 Bangladesh
 26 Jan 24, 11:09 PM
 127           
 0
 26 Jan 24, 11:09 PM

রেল ও সহজের কর্মকর্তা–কর্মচারীদের সহযোগিতায় কালোবাজারি হচ্ছে ট্রেনের টিকিট॥

রেল ও সহজের কর্মকর্তা–কর্মচারীদের সহযোগিতায় কালোবাজারি হচ্ছে ট্রেনের টিকিট॥


নিউজ ডেস্কঃ রেলস্টেশনে কর্মরত কয়েকজন অসাধু কর্মচারী, সহজ ডটকমের কর্মকর্তা, সার্ভার রুম ও আইটি সদস্যদের সহযোগিতায় ট্রেনের টিকিট কালোবাজারি করা হচ্ছে বলে দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব বলছে, মূলত টিকিট কাটার পুরো প্রক্রিয়া রক্ষণাবেক্ষণে দায়িত্বরতরাই জড়িত এই কালোবাজারি সিন্ডিকেটে। এই চক্রটি বিভিন্ন কারসাজি করে ট্রেনের টিকিট সংগ্রহ করে দেড় থেকে দ্বিগুণ দামে যাত্রীদের কাছে বিক্রি করে। দেশব্যাপী ট্রেনের টিকিট কালোবাজারি চক্র সেলিম ও উত্তম সিন্ডিকেটের ১৪ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে র‍্যাব।

গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে সেলিম ও উত্তম চন্দ্র দাস টিকিট কালোবাজারির মূল হোতা। তাঁদের কাছে ১ হাজার ২৪৪টি আসনের টিকিট পাওয়া গেছে। আজ শুক্রবার কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।তিনি বলেন, ‘কমলাপুর রেলস্টেশনে সেলিম এবং বিমানবন্দর রেলস্টেশনে উত্তমের নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন ধরে মহানগর প্রভাতী, তূর্ণা নিশিথা, চট্টলা এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, কালনী এক্সপ্রেসসহ বিভিন্ন ট্রেনের টিকিট কালোবাজারি করে আসছিল।’

Comments

Syed Abdul Awal

2024-01-27 11:54:14 AM


যাকে বলে সর্ষের ভেতর ভুত।

নিচের ঘরে আপনার মতামত দিন