News71.com
 Bangladesh
 21 Jun 22, 10:26 PM
 1245           
 0
 21 Jun 22, 10:26 PM

গিয়াস উদ্দিন মামুনসহ ২১ জনের বিরুদ্ধে দুদকের মামলা।।

গিয়াস উদ্দিন মামুনসহ ২১ জনের বিরুদ্ধে দুদকের মামলা।।

নিউজ ডেস্কঃ ঋণের ৩২ কোটি ৬৭ লাখ ৯৪ হাজার ৬১২ টাকা আত্মসাতের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুন ও সোনালী ব্যাংকের সাবেক এমডি তহামিলুর রহমানসহ ২১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২১ জুন) দুদক উপ-পরিচালক সুভাষ চন্দ্র দত্ত বাদী হয়ে এই মামলা করেছেন বলে দুদক সূত্র নিশ্চিত করেছে। মামলার আসামিরা হলেন- মেসার্স ওয়ান স্পিনিং মিলস লি, এর চেয়ারম্যান মো. হারুণ অর রশীদ, এমডি গিয়াস উদ্দিন আল মামুন, পরিচালক জি আর চৌধুরী ওরফে গোলাম রব্বানী চৌধুরী, নাসির উদ্দিন মিয়া, এ এইচ এম জাহাঙ্গীর ওরফে আবু হাসান মোহাম্মদ জাহাঙ্গীর ও রাজিব সিরাজ।

মামলায় সোনালী ব্যাংকের আসামিরা হলেন- সাবেক এমডি মুহাম্মদ তাহমিলুর রহমান, সাবেক ডিএমডি মো. আমানুল্লাহ, সাবেক জিএম (অব.) মো. মিজানুর রহমান ও শফিকুর রহমান, এজিএম মো. শাহ আলম, সাবেক ডিজিএম খন্দকার মোশারফ আলী, মো. কামরুল ইসলাম ও আবু জাফর মো. সালেহ, সাবেক এজিএম মো. আলী আরশাদ ও মো. আবু মুসা, সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আতিকুর রহমান, ওয়াহিদ উদ্দিন আহম্মদ ও এস এম এম আওলাদ হোসেন এবং সাবেক প্রিন্সিপাল অফিসার মো. আব্দুর রাজ্জাক। জানা গেছে, অর্থ আত্মসাতের মাধ্যমে সোনালী ব্যাংকের তথা সরকারের ৩২ কোটি ৬৭ লাখ ৯৪ হাজার ৬১২ টাকা আত্মসাত করায় সোনালী ব্যাংক ও মেসার্স ওয়ান স্পিনিং মিলস লিমিটেডের ২১ কর্মকর্তার বিরুদ্ধে দুদক এই মামলা করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন