News71.com
 Bangladesh
 17 May 22, 11:59 AM
 500           
 0
 17 May 22, 11:59 AM

একমাত্র শেখ হাসিনাই বাংলাদেশের জন্য অপরিহার্য।। শেখ ফজলে শামস্ পরশ

একমাত্র শেখ হাসিনাই বাংলাদেশের জন্য অপরিহার্য।। শেখ ফজলে শামস্ পরশ

নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, বাংলাদেশের জন্য একমাত্র শেখ হাসিনাই অপরিহার্য, তার কোনো বিকল্প নেই- এটা তিনি প্রমাণ করেছেন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার (১৬ মে) ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে, কেন্দ্রীয় যুবলীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরেন তার জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা।

দিনটিকে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করে।অনুষ্ঠানে দৃষ্টি, বাক, শ্রবণ ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে শাড়ি, লুঙ্গি, হুইল চেয়ার ও সাদা ছড়ি বিতরণ করা হয় ৷ পরশ বলেন, ২০০৭ সালের ১/১১ সময়ে এক সেনা কর্মকর্তা আমাকে প্রশ্ন করেছিলেন, ‘কেন শেখ হাসিনা অপরিহার্য আওয়ামী লীগ এবং বাংলাদেশের রাজনীতিতে?’ আজকে সেই প্রশ্নের উত্তর শেখের বেটি দিয়ে দিয়েছেন। নেত্রী তার কর্মের মাধ্যমে সেই প্রশ্নের জবাব দিয়েছেন। প্রমাণ করেছেন যে, একমাত্র তিনিই অপরিহার্য বাংলাদেশের জন্য। শেখ হাসিনার কোনো বিকল্প নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন