News71.com
 Bangladesh
 17 May 22, 10:23 AM
 665           
 0
 17 May 22, 10:23 AM

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় চলচ্চিত্রকার গৌতম ঘোষ ও সত্যম রায়ের সাক্ষাৎ।।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় চলচ্চিত্রকার গৌতম ঘোষ ও সত্যম রায়ের সাক্ষাৎ।।

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত  চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ ও বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সত্যম রায় চৌধুরী। সোমবার (১৬ মে) বিকেলে গণভবনে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা এবং জাতির পিতার দৌহিত্র ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক উপস্থিত ছিলেন।

সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রাবস্থায় কলকাতায় অবস্থানকালীন সময় এবং বঙ্গবন্ধুর সংগ্রামী রাজনৈতিক জীবন নিয়ে ‘কলকাতায় বঙ্গবন্ধু’ শীর্ষক নির্মাণাধীন তথ্যচিত্রের রূপরেখা সম্পর্কে তারা আলোচনা করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা কলকাতায় বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও কর্মকাণ্ড সম্পর্কে তথ্য তুলে ধরেন। তারা জাতির পিতা বঙ্গবন্ধুর রাজনীতি এবং দর্শন সম্পর্কেও আলোচনা করেন। সাক্ষাতকালে গৌতম ঘোষ ও সত্যম রায় চৌধুরী জানান,  তারা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ভয়াবহতা ও বীভৎসতার চিহ্ন দেখেছেন। এসব দেখে বঙ্গবন্ধু যেন এখনও জীবিত আছেন এমনটিই তাদের কাছে মনে হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন