News71.com
 Bangladesh
 17 May 22, 10:17 AM
 728           
 0
 17 May 22, 10:17 AM

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ইতিহাসে মাইলফলক।।রাষ্ট্রপতি

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ইতিহাসে মাইলফলক।।রাষ্ট্রপতি

নিউজ ডেস্কঃ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একটি মাইলফলক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার (১৭ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, তাঁর (শেখ হাসিনা) ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার মূল্যবোধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়। আবদুল হামিদ বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতাবিরোধী ঘাতকচক্রের হাতে সপরিবারে নির্মমভাবে নিহত হন। এ সময় তাঁর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা তৎকালীন পশ্চিম জার্মানিতে অবস্থান করায় তাঁরা প্রাণে বেঁচে যান। কিন্তু তাঁরা দেশে ফিরতে পারেননি। বাবা, মা, ভাইসহ আপনজনদের হারানো বেদনাকে বুকে ধারন করে পরবর্তীতে ৬ বছর লন্ডন ও দিল্লিতে চরম প্রতিকূল পরিবেশে নির্বাসিত জীবন কাটাতে হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন