News71.com
 Bangladesh
 15 May 22, 07:55 PM
 837           
 0
 15 May 22, 07:55 PM

আমিরাতের নতুন প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর অভিনন্দন।।

আমিরাতের নতুন প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর অভিনন্দন।।

নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, ইউএই’র নতুন প্রেসিডেন্টকে পাঠানো বার্তায় এ অভিনন্দন জানান শেখ হাসিনা। অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এ পদে আপনাকে নির্বাচন করায় এটাই প্রমাণ করে যে, আপনার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা এবং বিচক্ষণ্নতা ও দূরদর্শীতার প্রতি ইউএই’র ফেডারেল সুপ্রিম কাউন্সিল ও জনগণের গভীর আস্থা রয়েছে।

ইউএই’র সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভের পর থেকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। যার ফলে উভয়ের মধ্যে বর্তমানে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে চমৎকার সহযোগিতার সম্পর্ক বিরাজ করছে। দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে ইউএই’র স্বীকৃতি দেওয়ার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে শেখ হাসিনা বলেন, ১৯৭৪ সালের ১০ মার্চ উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রথম ইউএই বাংলাদেশকে একটি স্বাধীন স্বার্বভৌম রাষ্ট্র হিসেবে ঐতিহাসিক স্বীকৃতি দিয়েছিল, যার ফলে ভ্রাতৃপ্রতিম আরব দেশগুলোর বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পথ সুগম হয়েছিল। আর এভাবে অঞ্চলটির সঙ্গে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত স্থাপিত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন