News71.com
 Bangladesh
 15 May 22, 10:33 AM
 588           
 0
 15 May 22, 10:33 AM

উত্তরাঞ্চলে ভারী বর্ষণের আভাস।।

উত্তরাঞ্চলে ভারী বর্ষণের আভাস।।

নিউজ ডেস্কঃ বৃষ্টিপাতের প্রবণতা দেশের অন্যান্য স্থানে কিছুটা কমলেও উত্তরাঞ্চলে ভারী বর্ষণের আভাস রয়েছে।শনিবার (১৪ মে) সন্ধ্যায় এমন আভাস দিয়েছে আবহাওয়া অফিস।আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া এটি উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ অবস্থায় রোববার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সাথে বিজলি চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কি.মি.। সোমবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হবে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন