News71.com
 Bangladesh
 08 May 22, 08:36 PM
 307           
 0
 08 May 22, 08:36 PM

অশনির কেন্দ্রে বাতাসের গতিবেগ ৯০ কি.মি.।।

অশনির কেন্দ্রে বাতাসের গতিবেগ ৯০ কি.মি.।।

নিউজ ডেস্কঃ  দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় অশনির কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত ওঠে যাচ্ছে। এটি রাতেই রূপ নেবে প্রবল ঘূর্ণিঝড়ে। ভারতের আবহাওয়া অফিস বলছে, রাতে এর গতি ১১০ কিলোমিটার পর্যন্ত ওঠতে পারে। সোমবারও (০৯ মে) একই অবস্থা বিরাজ করবে। উত্তর অন্ধ্র প্রবেশ ও উড়িষ্যা উপকূলের কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছবে মঙ্গলবার (১০ মে)। এরপর এটি বাঁক খেয়ে উত্তর-পূর্বদিকে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এগোবে। ততক্ষণে শক্তিক্ষয় হতে থাকবে অশনির। এমনকি উপকূলে না ওঠেই বরং বৃহস্পতিবার (১২ মে) সমুদ্রেই নিম্নচাপে পরিণত হয়ে শান্ত হয়ে যেতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্রের জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার বলছে, বর্তমানে ঘূর্ণিঝড়ের কেন্দ্রে ২৪ ফিট উচ্চতার ঢেউ সৃষ্টি হচ্ছে। এতে সাগর বিক্ষুব্ধ অবস্থায় রয়েছে। ঘণ্টায় ৯ নটিক্যাল মাইল বেগে এগোচ্ছে। বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় অশনি রোববার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১২০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১১২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১১৮৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১১৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে
অগ্রসর হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন