News71.com
 Bangladesh
 02 May 22, 07:14 PM
 172           
 0
 02 May 22, 07:14 PM

সরকারের কারণে সয়াবিন তেলের সংকট।। রিজভী

সরকারের কারণে সয়াবিন তেলের সংকট।। রিজভী

নিউজ ডেস্কঃ সরকারের কারণেই দেশে সয়াবিন তেলের সংকট সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২ মে) সকাল ১১টার দিকে শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করার পর সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, আজকে যদি কোন জবাবদিহিমূলক সরকার থাকতো, একাউন্টবেলিটি থাকতো তাহলে এমনটা (সয়াবিনের তেল সংকট) হতো না। জবাবদিহি সরকার হলে তারা মার্কেট ইন্টারভেশন করতেন, সয়াবিন তেলের যারা সিন্ডিকেট করছে, যারা কালোবাজারী করছে তাদেরকে গ্রেফাতার করতেন। কিন্তু সেটা হচ্ছে না।

তিনি বলেন, সাধারণ মানুষ, মধ্য আয়ের মানুষ, স্বল্প আয়ের মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের যেমন সয়াবিন তেল, চাল, ডাল, আটা যেগুলো খুবই প্রয়োজনীয় বেঁচে থাকার জন্য দরকার। সেসব জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বাড়তো না। এটার অন্যতম কারণ হচ্ছে উন্নয়নের নামে যে টাকা পাচার হচ্ছে, ভয়াবহ মুদ্রাস্ফীতি। এই ভয়াবহ মুদ্রাস্ফীতির কারণে এই স্বল্প আয়ের মানুষ, শ্রমিকদের কোনো আয় বাড়েনি।  এসময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যেবৃদ্ধির প্রতিবাদে রমজানজুড়ে বিএনপির নেওয়া ধারাবাহিক কর্মসূচির কথাও উল্লেখ করেন রিজভী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন