News71.com
 Bangladesh
 01 May 22, 10:35 PM
 177           
 0
 01 May 22, 10:35 PM

চাঁদ দেখা যায়নি।।ঈদ মঙ্গলবার

চাঁদ দেখা যায়নি।।ঈদ মঙ্গলবার

নিউজ ডেস্কঃ দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল সোমবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সারা দেশে পবিত্র ঈদুর ফিতর উদযাপিত আগামী মঙ্গলবার (৩ মে)।

 রোববার (২ মে) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সভায় ১৪৪৩ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন