
নিউজ ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসার শহীদ শেখ জামালের ৬৯তম জন্মদিন উপলক্ষে শহীদ শেখ জামাল স্মরণসভা কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
তিনি বলেছেন, শহীদ শেখ জামাল দেশমাতৃকার টানে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে প্রমাণ করেছেন তিনি একজন দেশপ্রেমিক সাহসী বাঙালি। আমরা বাঙালিরা দেশকে ভালোবাসতে হবে। দেশপ্রেমিক হয়ে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সফল নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার তথ্য ও সংবাদগুলো প্রচার ও গতিশীল করতে হবে। যারা দেশের উন্নয়ন চায় না তারাই শেখ হাসিনার সফল নেতৃত্ব ও উন্নয়নের ধারাকে ব্যাহত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সব ষড়যন্ত্র সহ্য করে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে বাংলাদেশ অবশ্যই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে পরিণত হবে। তিনি বলেন, শেখ জামাল মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পাশাপাশি একজন সফল ক্রীড়াবিদ ছিলেন। দেশের ক্রীড়াঙ্গনকে গতিশীল করার যে প্রচেষ্টা এর ধারাবাহিকতা এখনো বিদ্যমান, যার ফলশ্রুতিতে বাংলাদেশের ক্রিকেট বিশ্বব্যাপী প্রশংসা ও সমাদৃত হয়েছে।