
নিউজ ডেস্কঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ এপ্রিল) বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দর্শনা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মুহিউদ্দিন জাবেদ পাটোয়ারি এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন কৃষ্ণনগর সেক্টর কমান্ডার (ডিআইজি) শ্রী অমরিশ আরিয়া। এর আগে, বিএসএফ প্রতিনিধি দলটি দর্শনা সীমান্তের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পৌঁছায়। সে সময় বিএসএফের ডিআইজি শ্রী অমরিশ আরিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান বিজিবির মুহিউদ্দিন জাবেদ পাটোয়ারি।