News71.com
 Bangladesh
 02 Apr 22, 10:51 AM
 161           
 0
 02 Apr 22, 10:51 AM

পুকুর খনন করতে গিয়ে মিলল প্রাচীন পাথরের মূর্তি॥

পুকুর খনন করতে গিয়ে মিলল প্রাচীন পাথরের মূর্তি॥

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার মিরপুরে ড্রেজার মেশিন দিয়ে পুকুর খনন করার সময় মাটির নিচ থেকে পাওয়া গেছে একটি পাথরের মূর্তি। স্থানীয়দের ধারণা এটি প্রাচীন এবং বিষ্ণু মূর্তি।শুক্রবার (১ এপ্রিল) মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের মন্দির পাড়ার তাহের কমান্ডারের বাড়ির পাশে পুকুর খনন করতে গিয়ে এ মূর্তি পাওয়া যায়।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, মূর্তিটি কষ্টি পাথরের হতে পারে। তবে পরীক্ষা করা ছাড়া সঠিকভাবে বলা যাবে না।তিনি আরও বলেন, মূর্তিটির ওজন ৩০ কেজি। বর্তমানে মূর্তিটি মিরপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন