News71.com
 Bangladesh
 02 Apr 22, 10:47 AM
 169           
 0
 02 Apr 22, 10:47 AM

খালেদা জিয়া-তারেক রহমান আমাদের নেতা॥ মির্জা ফখরুল

খালেদা জিয়া-তারেক রহমান আমাদের নেতা॥ মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘স্পষ্ট করে বলতে চাই আমাদের নেতা দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমান।’ শুক্রবার (১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বিএনপির স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন স্বরচিত কবিতা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা কমিটির উদ্যোগে আয়োজিত পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় ৯৮ জন শিশু প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

তিনি বলেন, এটা দিবালোকের মতো স্পষ্ট নতুন কোনো কথা নয়, বিএনপির নেতা এখন যিনি জীবিত আছেন তিনি হচ্ছেন দেশনেত্রী খালেদা জিয়া এবং তার অসুস্থতার কারণে তার অবর্তমানে আমাদের নেতা তারেক রহমান। আন্দোলনের নেতাও সেভাবে তারেক রহমানই। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপি দ্বিধা-বিভক্ত নয়। এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ এবং বিএনপি জনগণকে সঙ্গে নিয়েই আন্দোলনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করবে এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন