News71.com
 Bangladesh
 01 Apr 22, 07:48 PM
 209           
 0
 01 Apr 22, 07:48 PM

পাটুরিয়ায় ঘাট পারের অপেক্ষায় সহস্রাধিক যানবাহন॥

পাটুরিয়ায় ঘাট পারের অপেক্ষায় সহস্রাধিক যানবাহন॥

নিউজ ডেস্কঃ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের বাড়তি চাপ পড়েছে তবে মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী যানবাহনগুলোকে পার করা হচ্ছে। সাধারণ পণ্য বোঝাই ট্রাক পারাপার বন্ধ থাকলে জরুরি সেবায় নিয়োজিত ট্রাকগুলো পার হচ্ছে পদ্মা নদী। শুক্রবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় এমন চিত্রের দেখা মেলে। পাটুরিয়া বিআইডব্লিউটিএর ট্রাক ট্রার্মিনালে তিন শতাধিক, ওজন স্কেলের সামনে থেকে নবগ্রাম পর্যন্ত আরো দুই শতাধিক এবং উথুলী সংযোগ মোড়ে শতাধিক সাধারণ পণ্য বোঝাই ট্রাক পারের অপেক্ষায় রয়েছে। এছাড়া ছোট গাড়ি (প্রাইভেটকার) শতাধিক ও যাত্রীবাহী পরিবহন অর্ধশতাধিক নৌপথ পারের অপেক্ষায় রয়েছে।

পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ট্রাফিক পুলিশের সার্জেন্ট রফিক হোসেন বলেন, শুক্রবার এলেই পাটুরিয়া ঘাট পয়েন্টে যানবাহনের কিছুটা চাপ থাকে আর এই চাপের কথা চিন্তা করে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী যানবাহনগুলোকে পার করছি এবং জরুরি সেবায় নিয়োজিত ট্রাকগুলোও পার হচ্ছে। তবে সাধারণ পণ্য বোঝাই ট্রাকগুলো সিরিয়ালি অনুযায়ী পার হবে দুপুরের পর থেকে কারণ ওই সময় যাত্রীবাহী যানবাহনের চাপ কমে আসে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন