News71.com
 Bangladesh
 31 Mar 22, 07:55 PM
 175           
 0
 31 Mar 22, 07:55 PM

বাংলাদেশে আর কোনো দিন জাতীয় সরকার হবে না॥ কৃষিমন্ত্রী

বাংলাদেশে আর কোনো দিন জাতীয় সরকার হবে না॥ কৃষিমন্ত্রী

নিউজ ডেস্কঃ বাংলাদেশে কোনো দিন জাতীয় সরকার হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। বিএনপি নেতাদের উদ্দেশে ড. আব্দুর রাজ্জাক বলেন, এদেশের মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছে, দূরে ঠেলে দিয়েছে। জাতীয় সরকার, রাজাকার-আলবদরের সরকার, বিএনপি-জামায়াতের সরকার বাংলাদেশে হবে না। জনগণের ভোটে যারা সংসদে বেশি আসন পাবে, তারাই দেশে সরকার গঠন করবে। স্বাভাবিক পরিস্থিতিতে পৃথিবীর কোনো দেশে জাতীয় সরকার হয় না। যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতে এটি গঠিত হয়। কাজেই বাংলাদেশে কোনো দিন জাতীয় সরকার হবে না।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপির জাতীয় সরকার হবে রাজাকার, আলবদর, জামায়াতসহ বাংলাদেশ বিরোধী শত্রুদের সরকার। আওয়ামী লীগ দেশের বৃহত্তম, সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী দল। এ দলটির নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ দেশের বেশির ভাগ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে এবং ৫০-৬০ ভাগ মানুষ প্রত্যক্ষভাবে আওয়ামী লীগের সঙ্গে জড়িত।

জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন