News71.com
 Bangladesh
 31 Mar 22, 11:16 AM
 154           
 0
 31 Mar 22, 11:16 AM

শ্রীশ্রী হরিচাঁদ জন্মতিথিতে গোপালগঞ্জের ওড়াকান্দিতে শেষ হলো পূন্য স্নানোৎসব॥

শ্রীশ্রী হরিচাঁদ জন্মতিথিতে গোপালগঞ্জের ওড়াকান্দিতে শেষ হলো পূন্য স্নানোৎসব॥

নিউজ ডেস্কঃ লাখো পুণ্যার্থীর স্নানের মধ্যদিয়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ স্নানোৎসব। তবে স্নানোৎসব উপলক্ষে অনুষ্ঠিত তিন তিনব্যাপী মহাবারুণী মেলা চলবে বৃহস্পতিবার (৩১ মার্চ) পর্যন্ত। গত বছরের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওড়াকান্দি ঠাকুর বাড়ি পরিদর্শনে এসে সেখানে হরিমন্দিরে পূজা-অর্চনা করেন ও ঠাকুর বাড়ির সদস্য এবং মতুয়া সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এতে বিশ্বব্যাপী ঠাকুরবাড়ির গুরুত্ব বৃদ্ধি ও পরিচিত পায়।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর ১টা থেকে এ স্নানোৎসব শুরু হলেও বুধবার (৩০ মার্চ) ব্রহ্ম মুহূর্তে হরিচাঁদ ঠাকুরের উত্তরসূরী ও স্নানোৎসব কমিটির সভাপতি দেবব্রত ঠাকুর বাপ্পী, উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর, সুব্রত ঠাকুরের মা সীমা দেবী ঠাকুর, পদ্মনাভসহ ঠাকুর পরিবারের সদস্যরা সাগরে স্নান করে এ উৎসবের উদ্বোধন করেন। এরপরই মূলত পুরোদমে শুরু হয় পুণ্যার্থীদের স্নানোৎসব। ভক্তরা পাপ মোচন ও পুণ্যের আশায় সাগরে স্নান করেন। তবে মেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে ফাল্গুন মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে প্রতিবছর ওড়াকান্দিতে এ স্নানোৎসব ও বারুণী মেলা অনুষ্ঠিত হয়। এবার শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১১তম আর্বিভাব উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন