News71.com
 Bangladesh
 31 Mar 22, 10:44 AM
 192           
 0
 31 Mar 22, 10:44 AM

আমেরিকার পরামর্শেই বিএনপি র্যাব সৃষ্টি করেছিল॥ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী  

আমেরিকার পরামর্শেই বিএনপি র্যাব সৃষ্টি করেছিল॥ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী   

নিউজ ডেস্কঃ আমেরিকায় ৯/১১ এর ঘটনার তারা সন্ত্রাস দমনে বিভিন্ন দেশকে পরামর্শ দিয়েছিল, আর সেই পরামর্শেই বিএনপি সরকার র‌্যাব সৃষ্টি করেছিল বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। র‌্যাবের বিরুদ্ধে বদনাম এ দেশের মানুষই করেছে বলেও অভিযোগ করেন তিনি। বুধবার (৩০ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমাদের দেশে কিছু লোক আছে, তারা একটু বুদ্ধিজীবী, তারা নানা ধরনের সংগঠন করে। আর এই সংগঠনের মাধ্যমে তাদের পয়সা জোগাড় হয়, বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতে পারলেই তারা পয়সা জোগাতে পারে। আমাদের র‌্যাবের বিরুদ্ধে বদনাম এ দেশের মানুষই করেছে। অন্যদের দোষ দিয়ে কী হবে?
প্রধানমন্ত্রী বলেন, র্যাব সৃষ্টি হয়েছিল আমেরিকায় যখন ৯/১১ হলো, তারপরে তারা সন্ত্রাস দমনে বিভিন্ন দেশকে পরামর্শ দিয়েছিল। আর সেই পরামর্শে তখন বাংলাদেশে বিএনপি ক্ষমতায়, তখন তারা এই র‌্যাব সৃষ্টি করেছিল। অবশ্য র‌্যাব সৃষ্টি করে তারা র‌্যাবকে যথেচ্ছ ব্যবহার করেছে, এতে কোনো সন্দেহ নেই। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রকৃতপক্ষে এ দেশে জঙ্গিবাদ দমন, সন্ত্রাস দমন অথবা নারী নির্যাতন বা যেকোনো একটা হত্যাকাণ্ড হলে তদন্ত করা—এ ধরনের মানবিক কাজই করেছে র‌্যাব। মানবাধিকার লঙ্ঘন না, মানবাধিকার সংরক্ষণে তারা কাজ করেছে। কিন্তু আমাদের দেশের কিছু মানুষ আছে, এটা দুঃখজনক। এদের কাজটাই হচ্ছে বাংলাদেশ যখন কোনো একটা অস্বাভাবিক সরকার থাকে অর্থাৎ অবৈধ ক্ষমতা দখলকারী কেউ ক্ষমতায় থাকলে তখন তারা খুব ভালো থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন