News71.com
 Bangladesh
 12 Mar 22, 07:09 PM
 186           
 0
 12 Mar 22, 07:09 PM

নিউইয়র্কে স্থায়ী শহিদ মিনার নির্মানের উদ্যোগ নিলেন কনসাল জেনারেল॥

নিউইয়র্কে স্থায়ী শহিদ মিনার নির্মানের উদ্যোগ নিলেন কনসাল জেনারেল॥

নিউজ ডেস্কঃ নিউইয়র্ক সিটিতে একটি স্থায়ী শহিদ মিনার নির্মাণের লক্ষ্যে নিউইয়র্ক অ্যাসেম্বলিম্যান ডেভিড উইপ্রিনের সহযোগিতা চেয়েছেন কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম। শনিবার (১২ মার্চ) নিউইয়র্কের কন্সুলেট অফিস এ তথ্য জানায়। নিউইয়র্কে বাংলাদেশের নবনিযুক্ত কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম নিউইয়র্ক অ্যাসেম্বলিম্যান ডেভিড উইপ্রিনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।সাক্ষাৎকারের সময় বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় দু’দেশের ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি, জলবায়ু পরিবর্তন বিষয়ক সহযোগিতা ও রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পায়। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা ও সমর্থনের জন্য তিনি আমেরিকার সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। আলোচনাকালে তিনি অ্যাসেম্বলিম্যান ডেভিড উইপ্রিনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের বিষয়ে অবহিত করেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি হওয়ায়, এ বছরটি অতীব তাৎপর্যপূর্ণ উল্লেখ করে কনসাল জেনারেল আগামীতে দু’দেশের মধ্যেকার বিরাজমান সহযোগিতার ক্ষেত্রসমূহ আরো সুদৃঢ় ও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন