
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রকল্পের কাজে অসামঞ্জস্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সংসদীয় কমিটি ৷ রোববার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ অসন্তোষ জানানো হয়। পরে সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কমিটির সদস্য পরিকল্পনামন্ত্রী এম, এ, মান্নান, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, মনজুর হোসেন এবং আদিবা আনজুম মিতা অংশ নেন। সভাপতির বিশেষ আমন্ত্রণে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ড. শামসুল আলমও এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকে জুলাই’২০১৬ থেকে জুন’২০২০ পর্যন্ত ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সমাপ্ত সব প্রকল্পের ওপর আইএমইডির দেওয়া মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী নেওয়া ব্যবস্থার বাস্তব অগ্রগতি এবং জুলাই’২০১৬ থেকে জুন’২০২১ সময়ের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেওয়া চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভৌত ও আর্থিক অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়।