News71.com
 Bangladesh
 27 Feb 22, 12:40 PM
 181           
 0
 27 Feb 22, 12:40 PM

ভারতের মাস্টারশেফ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নরসিংদীর শাম্মী॥

ভারতের মাস্টারশেফ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নরসিংদীর শাম্মী॥

নিউজ ডেস্কঃ ইন্ডিয়া রয়েল বেঙ্গল মাস্টারশেফ অর্গানাইজেশন এর ইন্টারন্যাশনাল রেসিপি কনটেস্টে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছেন নরসিংদীর মেয়ে শেফ ফারজানা তাবাসসুম শাম্মী। গত ২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ভারতের কলকাতায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৭টি দেশের প্রতিযোগীদের মধ্যে প্রথম স্থান অর্জন করে ফারজানা তাবাসসুম শাম্মী বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন। অনুষ্ঠানে বাংলাদেশসহ ফ্রান্স, রাশিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল ও ভুটানের মোট ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগীতায় দ্বিতীয় স্থান অর্জন করেন ফ্রান্সের ডমিনিক ফিউক্স ও তৃতীয় স্থান অর্জন করেন নেপালের রমেশ কার্কি।

বর্ণিল আয়োজনের এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী শাম্মীকে ‘মাস্টারশেফ ইন্ডিয়া’ হিসেবে ঘোষণা করে তাকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে ভারতের বাইরের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রাশিয়ার বিখ্যাত রন্ধন শিল্পী এলেনা রোদিনা ও বাংলাদেশের শাহিদা ইয়াসমিন। এছাড়াও অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিয়া রয়েল বেঙ্গল মাস্টার শেফ অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান ওয়ার্ল্ড মাস্টারশেফ সিলভেস্টার রোজারিও, অর্গানাইজেশনের সভাপতি মাস্টারশেফ প্রীতম সরকার ও সাধারণ সম্পাদক সাই কুমার শর্মা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন