News71.com
 Bangladesh
 27 Feb 22, 12:24 PM
 222           
 0
 27 Feb 22, 12:24 PM

করোনা যত দ্রুত কমবে ভিসা প্রক্রিয়া ততই সহজ হবে॥ ভারতীয় রাষ্ট্রদূত

করোনা যত দ্রুত কমবে ভিসা প্রক্রিয়া ততই সহজ হবে॥ ভারতীয় রাষ্ট্রদূত

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, করোনা মহামারির প্রকোপ যত কমে আসবে ততই বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজতর করা হবে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের দিশা টাওয়ারে অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এদিন তিনি রোটারি ক্লাব অব কুষ্টিয়াকে ভারত সরকারের দেওয়া একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন। এক প্রশ্নের জবাবে দোরাইস্বামী বলেন, কুষ্টিয়াতেও একটি ভারতীয় ভিসা কেন্দ্র করার পরিকল্পনা আছে। দ্রুতই এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। এসময় তিনি বাংলাদেশ ভারতের মধ্যকার মধুর সম্পর্ক দিন দিন আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন।

রোটারি ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট শিল্পপতি কামরুজ্জামান নাসিরের সভাপতিত্বে ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বাবু অজয় কুমার সুরেকা'র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব ভাট্টি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, সরোয়ার জাহান বাদশাহ এমপি, সেলিম আলতাফ জর্জ এমপি, কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম, পুলিশ সুপার মো. খায়রুল আলম, রোটারী ক্লাব অব কুষ্টিয়ার নেতৃবৃন্দসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন