News71.com
 Bangladesh
 27 Feb 22, 12:22 PM
 238           
 0
 27 Feb 22, 12:22 PM

দেশের উন্নয়নে জেসিআই বাংলাদেশ অবদান রাখছে॥ এলিট

দেশের উন্নয়নে জেসিআই বাংলাদেশ অবদান রাখছে॥ এলিট

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ নানান সামাজিক কর্মকাণ্ড ও প্রজেক্টের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখছে বলে মন্তব্য করেছেন সংগঠনটির ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট। শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ১০০ফিটে সংগঠনটির ‘প্রেসিডেন্সিয়াল মেজবান অ্যান্ড ফ্যামিলি ডে আউট’ ও ইনোগ্রেশন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সভাপতির বক্তব্যে নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘এ বছর উদ্যমী ও প্রাণচঞ্চল একঝাঁক তরুণের সমন্বয়ে গঠিত হয়েছে জেসিআই বাংলাদেশের জাতীয় কার্যনির্বাহী কমিটি। আমাদের সংগঠন তরুণদের উন্নয়ন ও নেতৃত্বে দক্ষ করে তুলতে কাজ করে আসছে। পাশাপাশি দেশের উন্নয়নেও অবদান রাখছে।


প্রজেক্ট আকারে সামাজিক নানা কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ উদ্যোক্তা তৈরি ও সমাজের উন্নয়নে আমরা কাজ করছি। যার সুফল নানা স্তরের মানুষ পাচ্ছেন।’ তিনি আরো বলেন, ‘বিগত বছরগুলোর ধারাবাহিকতায় আমরা এ বছরও সদস্যদের নানামুখী উন্নয়নে মনোযোগী হয়েছি এবং দেশের সবখানে জেসিআই বাংলাদেশের সুফল পৌঁছে দিতে কাজ করছি। এরই মধ্যে প্রত্যেক জেলায় একটি করে লোকাল চ্যাপ্টার করতে আমরা উদ্যোগ নিয়েছি। যেখান থেকে আমরা মানসম্মত সদস্য পাবো। একইসঙ্গে আমাদের সদস্য সংখ্যা বাড়িয়ে এই উদ্যোগগুলোকে আরো প্রসারিত করবো।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন