News71.com
 Bangladesh
 26 Feb 22, 11:36 PM
 168           
 0
 26 Feb 22, 11:36 PM

নতুন ইসি সরকারেরই পছন্দের লোক॥ বিএনপি মহাসচিব ফখরুল  

নতুন ইসি সরকারেরই পছন্দের লোক॥ বিএনপি মহাসচিব ফখরুল   

নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নতুন নির্বাচন কমিশনের (ইসি) সদস্যরা সরকারের পছন্দের লোক। তাঁরা সবাই সরকারের অনুগত, সুবিধাভোগী ও তোষামোদকারী। এদের অধীনে নির্বাচনে যাবেন না তারা।’ শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নবগঠিত নির্বাচন কমিশনের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশন গঠন নিয়ে তাঁর দলের কোনো আগ্রহ নেই। তাঁদের কাছে এটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো কমিশন কাজ করতে পারবে না। এটা জাতীয় ও স্থানীয় সরকারের সব নির্বাচনে প্রমাণ হয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের বক্তব্য স্পষ্ট, সরকারকে পদত্যাগ করতে হবে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। ওই সরকার নতুন নির্বাচন কমিশন গঠন করবেন। তার অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলে তাতে আমরাসহ সকল দল অংশগ্রহণ করবে।’ নতুন নির্বাচন কমিশনের সদস্যরা এ সরকারের আমলে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন বলে মন্তব্য করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে সর্বক্ষেত্রে দলীয়করণ হয়েছে। প্রশাসনের সর্বত্র সরকারের লোকজন। যারা নিয়োগ পেয়েছেন তাঁরা সরকারের সুবিধাভোগী। সরকার তাদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছিলেন। অনুগত বলেই তাদের নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন