News71.com
 Bangladesh
 26 Feb 22, 08:04 PM
 224           
 0
 26 Feb 22, 08:04 PM

পিরোজপুরের নেছারাবাদে টিকা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ৩॥

পিরোজপুরের নেছারাবাদে টিকা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ৩॥

নিউজ ডেস্কঃ পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) টিকা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদ কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান। জানা যায়, ওই দিন দেশব্যাপী করোনা সংক্রমণ প্রতিরোধে একই দিনে এক কোটি কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচি পালন বা গণটিকা দেওয়া হচ্ছে। যে কারণে পিরোজপুর জেলার ২১৬টি টিকা কেন্দ্র নির্দিষ্ট করা হয়। এর মধ্যে, স্বরূপকাঠি উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদ কেন্দ্রে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে সংঘাতে জড়ান কয়েকজন যুবক। মারামারি থামতে চেষ্টা করে পরিষদের গ্রাম পুলিশেরা। টিকা প্রত্যাশীদের অনেকেই জানান, টিকা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মানার বালাই ছিল না। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকার কথা থাকলেও কয়েক জন চৌকিদার বা গ্রাম পুলিশ ছাড়া কাউকে দেখা যায়নি। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবির হোসেন জানান, টিকা নিতে এসে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে সামান্য সংঘর্ষ হয়েছিল তবে পুলিশ সঙ্গে সঙ্গে বিষয়টি সমাধান করে ফেলেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন