News71.com
 Bangladesh
 26 Feb 22, 07:22 PM
 179           
 0
 26 Feb 22, 07:22 PM

ভারত বাংলাদেশের পাশে আছে, থাকবে॥ ত্রিপুরার রাজ্য স্বারাষ্ট্রমন্ত্রী

ভারত বাংলাদেশের পাশে আছে, থাকবে॥ ত্রিপুরার রাজ্য স্বারাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ ভারতের ত্রিপুরা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রামপ্রসাদ পাল বলেছেন, ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় থেকে আজ অবধি দুদেশের সম্পর্ক অটুট রয়েছে। তিনি বলেন, সব সময় ভারত বাংলাদেশের পাশে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশের জন্য ভারতের ১৪০ কোটি মানুষের উদার ভালোবাসা রয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী মহানগরের সিঅ্যান্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে রামপ্রসাদ পাল এসব কথা বলেন।

ভারত-বাংলাদেশ পঞ্চম সাংস্কৃতিক মিলনমেলায় যোগ দিতে গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে তিনি রাজশাহী পৌঁছেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী রামপ্রসাদ পাল বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ-ভারত সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চায়। সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। আমরা দুদেশ মিলে সেটাই করে দেখাবো। এ সময় তিনি রাজশাহীতে অনুষ্ঠিত এবারের সাংস্কৃতিক মিলনমেলায় অংশগ্রহণ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন