News71.com
 Bangladesh
 26 Feb 22, 11:28 AM
 177           
 0
 26 Feb 22, 11:28 AM

বাংলাদেশ-ভারত কালচারাল মিট উপলক্ষে রাজশাহীতে পণ্য মেলা॥

বাংলাদেশ-ভারত কালচারাল মিট উপলক্ষে রাজশাহীতে পণ্য মেলা॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশ-ভারত কালচারাল মিট উপলক্ষে রাজশাহীতে চার দিনব্যাপী পণ্য মেলা শুরু হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাজশাহী কলেজ মাঠে বেলুন-ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই পণ্য মেলার উদ্বোধন করা হয়। রাজশাহী কলেজ মাঠে আয়োজিত এই মেলাটি সবার জন্যই উন্মুক্ত রাখা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তিতে রাজশাহী সিটি করপোরেশনের পৃষ্ঠপোষকতায় এবং ফ্রেন্ডস অব বাংলাদেশের উদ্যোগে বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলা-২০২২, রাজশাহীতে অংশ নিতে শুক্রবার ভারতীয় অতিথিরা রাজশাহীতে এসেছেন।

আর এই সাংস্কৃতিক মিলনমেলার অংশ হিসেবে উপলক্ষে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যন্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় রাজশাহী কলেজ মাঠে মেলা শুরু হলো। শুক্রবার বিকেলে ৫টায় রাজশাহী কলেজ মাঠে পণ্যমেলার উদ্বোধন করেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সদস্য ও সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন সিটি মেয়র। মেলায় বিভিন্ন পণ্যের ৩৫টি স্টল স্থান পেয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন