News71.com
 Bangladesh
 26 Feb 22, 11:21 AM
 158           
 0
 26 Feb 22, 11:21 AM

শনিবার দেওয়া হবে এক কোটি টিকা ।৷

শনিবার দেওয়া হবে এক কোটি টিকা ।৷

নিউজ ডেস্কঃ করোনা মহামারি প্রতিরোধে মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষকে প্রথম ডোজের আওতায় আনতে শনিবার (২৬ ফেব্রুয়ারি) দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এক দিনে এক কোটি কোভিড-১৯ টিকাদান কার্যক্রম’। এ কার্যক্রমের আওতায় সারাদেশে অতিরিক্ত অস্থায়ী কেন্দ্র স্থাপনের মাধ্যমে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিশেষ এ টিকাদান কার্যক্রমের মধ্য দিয়ে সরকার দেশের সবাইকে প্রথম ডোজ কোভিড-১৯ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছেু। দেশের মানুষের টিকা গ্রহণ সহজতর করতে নিবন্ধিত/ অনিবন্ধিত সবাই প্রথম ডোজ টিকা গ্রহণ করতে পারবেন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, করোনা মহামারি নিয়ন্ত্রণে আগামী শনিবার দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এক দিনে এক কোটি করোনার টিকাদান কার্যক্রম’। পরে দ্বিতীয় ও বুস্টার ডোজ দেওয়া কার্যক্রমও জোরদার করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির (ইপিআই) পরিচালক ও জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিন পরিকল্পনার সদস্য শামসুল হক এ বিষয়ে বলেন, টিকা নেওয়ার জন্য জনগণের আগ্রহ বজায় থাকলে আমরা আমাদের লক্ষ্য পূরণে দ্রুত পৌঁছে যেতে পারবো। আগামী শনিবার আমাদের ব্যাপক আয়োজন থাকছে। দেশজুড়ে ২৮ হাজার কেন্দ্রে টিকার প্রথম ডোজ দেওয়া হবে। আশা করছি, ওইদিন পর্যন্ত দেশের ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার টার্গেট পূরণ হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন