News71.com
 Bangladesh
 26 Feb 22, 11:03 AM
 162           
 0
 26 Feb 22, 11:03 AM

বাংলাদেশ আরো এগিয়ে যাবে।।রাজীব রঞ্জন

বাংলাদেশ আরো এগিয়ে যাবে।।রাজীব রঞ্জন

নিউজ ডেস্কঃ ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন বলেছেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অনেক দৃঢ় ও মজবুত। বাংলাদেশ অনেক এগিয়ে গেছে এবং আরো এগিয়ে যাবে। ভারত ও বাংলাদেশের এ সম্পর্কে কেউ ফাটল ধরাতে পারবে না। আমাদের দেশ ভিন্ন হতে পারে কিন্তু সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্যগতভাবে দুই দেশের অনেক সাদৃশ্য রয়েছে। ভারতের কাছে প্রতিবেশী হিসেবে বাংলাদেশ সবার আগে। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে দুই দেশ লড়াই করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নির্মূলে অনেকটা সফল। বাংলাদেশের মানুষ অনেক বন্ধুত্বপূর্ণ এবং মিশুক। আমরা চাই সব ধর্ম, বর্ণের মানুষ একসঙ্গে মিলেমিশে থাকতে এবং একসঙ্গে কাজ করতে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক আরো সমৃদ্ধ হবে দুই দেশের জনগণের ভাব বিনিময়ের মাধ্যমে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) হাটহাজারী শ্রীশ্রী পুণ্ডরীক ধাম পরিদর্শনকালে চট্টগ্রামস্থ ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন এসব কথা বলেন। দুপুর ১২টার দিকে তিনি মন্দিরে আসেন। এ সময় ইসকন চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ভারতীয় সহকারী হাইকমিশনারকে ফুল দিয়ে বরণ করেন এবং শুভেচ্ছা জানান। ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন পুণ্ডরীক ধামে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে পূজা দেন এবং আরতি করেন। পরে পুণ্ডরীক ধামে অবস্থিত কার্তয়নী মন্দির, পুণ্ডরীক বিদ্যানিধি মন্দির, শ্রীল প্রভুপাদের মন্দির, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন মন্দির পরিদর্শন করেন। এ ছাড়া পুণ্ডরীক ধামের অনাথ আশ্রমের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। লাইব্রেরি ভবন, প্রসাদালয়, গোশালাসহ পুরো মন্দির এলাকা ঘুরে দেখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন