News71.com
 Bangladesh
 25 Feb 22, 06:38 PM
 186           
 0
 25 Feb 22, 06:38 PM

জমি বিরোধের জেরে বাবাসহ ৪ ছেলেকে হত্যা।।

জমি বিরোধের জেরে বাবাসহ ৪ ছেলেকে হত্যা।।

নিউজ ডেস্কঃ বান্দরবানের রুমার গ্যালেংগা ইউনিয়নের আবুই পাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবাসহ চার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা। শুক্রবার (২৫ ফেব্রয়ারি) সকালে বান্দরবানের রুমার গ্যালেংগার আবুই পাড়ার ৭ নম্বর ওয়ার্ডে এ হত্যার ঘটনা ঘটে। নিহতরা হলেন-রুমার গ্যালেংগা ইউনিয়নের আবুই পাড়ার (পাড়া প্রধান) কারবারী ল্যাংরুই ম্রো (৬০) ও তার ছেলে রুংথুই ম্রো (৪৫), লেংরুং ম্রো (৪২), মেনওয়াই ম্রো (৩৭) ও রিংরাও ম্রো (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিবেশীদের সঙ্গে কারবারী পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৪ ফেব্রয়ারি) রাত ১০টার দিকে প্রতিবেশীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিবেশীরা ধারালো অস্ত্র নিয়ে কারবারী ও তার ছেলেদের ওপর হামলা চালালে ঘটনাস্থলেই পাড়া কারবারী (পাড়া প্রধান) ল্যাংরুই ম্রো ও তার চার ছেলে মারা যায়। বান্দরবানের রুমার গ্যালেংগা ইউপির চেয়ারম্যান মেনরত ম্রো জানান, প্রতিবেশীদের সঙ্গে পাড়া কারবারীর জমি নিয়ে বিরোধ ছিল। ধারণা করা হচ্ছে এই বিরোধের জেরেই পাড়া কারবারী ও তার চার ছেলেকে কুপিয়েছে প্রতিবেশীরা। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন