News71.com
 Bangladesh
 25 Feb 22, 06:26 PM
 136           
 0
 25 Feb 22, 06:26 PM

রাজধানীতে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি।।

রাজধানীতে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি।।

নিউজ ডেস্কঃ মধ্য ফাল্গুনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৌসুমি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া ও মেঘের গর্জনও শোনা যাচ্ছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীতে ঝড়ো হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ে। রাতে হঠাৎ বৃষ্টির কারণে অনেককে ভিজে গন্তব্যে যেতে হয়েছে। আবহাওয়া অফিস জানায়, সারা দেশেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের আভাস রয়েছে। কোথাও কোথাও হতে পারে শিলা বৃষ্টি। আর এর মাঝেই ক্রমান্বয়ে বাড়বে তাপমাত্রা। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিস্তৃত রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন