News71.com
 Bangladesh
 23 Feb 22, 11:37 AM
 183           
 0
 23 Feb 22, 11:37 AM

চলচ্চিত্র উৎসবে যোগ দিতে আগরতলায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।।

চলচ্চিত্র উৎসবে যোগ দিতে আগরতলায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।।

নিউজ ডেস্কঃ আগরতলাস্থিত বাংলাদেশ সরকারি হাইকমিশনের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে যোগ দিতে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) আগরতলায় এসেছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

এদিন স্থানীয় সময় রাত ১০টা নাগাদ আখাউড়ার সীমান্ত দিয়ে মন্ত্রী সস্ত্রীক আগরতলায় পৌঁছান। তাকে স্বাগত জানাতে সীমান্তের জিরো পয়েন্টে উপস্থিত ছিলেন নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাবান মাহমুদ, আগরতলা বাংলাদেশে সরকারি হাই কমিশনের প্রথম সচিব এম এস আসাদুজ্জামান, ইন্দো-বাংলাদেশ চেম্বার অব কমার্সের ত্রিপুরা চ্যাপ্টারের সভাপতি সুজিত রায়সহ অন্যান্য ব্যক্তিবর্গ। উপস্থিত সবাই মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। মন্ত্রী জানান আগরতলা এবং গৌহাটিতে বাংলাদেশ সরকারি হাইকমিশনের উদ্যোগে আয়োজিত চলচ্চিত্র উৎসবে যোগদানের পাশাপাশি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে তিনি বৈঠক করবেন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন