
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নিতে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশি যুদ্ধ জাহাজ 'ওমর ফারুক'।মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা উপজেলার দিগরাজস্থ পশুর নদী সংলগ্ন নৌঘাঁটি থেকে ছেড়ে যায় যুদ্ধ জাহাজটি। এ সময় খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম আনোয়ার হোসেন, মোংলা নৌঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন এম মোশাররফ হোসেন, যুদ্ধ জাহাজ ওমর ফারুকের অধিনায়ক ক্যাপ্টেন এ বি এম জাকিউল হাসান ভুঁইয়াসহ নৌবাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তা, যুদ্ধ জাহাজ ওমর ফারুকের গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত ভারতের বিশাখাপত্তনম এ অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক নৌ মহড়া EX MILAN-2022 এ অংশগ্রহণ করবে বাংলাদেশি যুদ্ধ জাহাজ ‘ওমর ফারুক’। এতে বাংলাদেশি ২৮৪ জন নৌ কর্মকর্তা অংশ নেবে। এই মহড়ায় বাংলাদেশসহ ৪৬টি দেশের নৌ বাহিনীর অংশগ্রহণের কথা রয়েছে বলে জানিয়েছেন মোংলা নৌঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন এম মোশাররফ হোসেন।