News71.com
 Bangladesh
 22 Feb 22, 11:20 AM
 195           
 0
 22 Feb 22, 11:20 AM

শিশুর বিকাশে ভূমিকা রাখছে স্কাউট আন্দোলন।।।রাষ্ট্রপতি

শিশুর বিকাশে ভূমিকা রাখছে স্কাউট আন্দোলন।।।রাষ্ট্রপতি

নিউজ ডেস্কঃ  স্কাউট আন্দোলনের প্রশংসা করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘শিশু-কিশোরদের চারিত্রিক ও মানবিক গুণাবলির বিকাশে স্কাউট আন্দোলন গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’ বাংলাদেশ স্কাউটসের আয়োজনে ‘বিপি দিবস’ উপলক্ষে দেওয়া সোমবার (২১ ফেব্রুয়ারি) বাণীতে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘স্কাউট আন্দোলন শিশু-কিশোরদের চারিত্রিক গুণাবলির বিকাশ ও লেখাপড়ার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেদেরকে সম্পৃক্ত করার মানসিকতা তৈরিতে অনন্য ভূমিকা রাখছে।’ ‘সূচনালগ্ন থেকেই বাংলাদেশ স্কাউট সদস্যরা বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে সবার আস্থা ও সুনাম অর্জন করেছে।’ রাষ্ট্রপতি বলেন, ‘স্কাউটরা নিয়মিত সমাজসেবামূলক কাজের পাশাপাশি প্রাকৃতিক কিংবা মানবসৃষ্ট দুর্যোগ প্রতিরোধে স্বতস্ফূর্ত অংশগ্রহণ, দক্ষ মানবসম্পদ তৈরি এবং নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের মধ্য দিয়ে আর্তমানবতার সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন