News71.com
 Bangladesh
 21 Feb 22, 02:47 PM
 157           
 0
 21 Feb 22, 02:47 PM

বিদেশের মাটিতে দেশের সুনাম সমুন্নত রাখতে হবে।। সেনা প্রধান

বিদেশের মাটিতে দেশের সুনাম সমুন্নত রাখতে হবে।। সেনা প্রধান

নিউজ ডেস্কঃ বিদেশের মাটিতে দেশের সুনামকে সমুন্নত রাখতে বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্বের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাবার নির্দেশনা দিয়েছেন দক্ষিণ সুদানে সফররত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান এ নির্দেশনা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ সুদানে সফররত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গত দুই দিনে (১৯ ও ২০ ফেব্রুয়ারি) ইউনাইটেড ন্যাশনস মিশন ইন সাউথ সুদান ফোর্স হেডকোয়ার্টারস এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সকল বাংলাদেশ কন্টিনজেন্ট পরিদর্শন করেন। পরিদর্শনকালে সেনাপ্রধান বিদেশের মাটিতে দেশের সুনামকে সমুন্নত রাখতে পেশাদারিত্বের সঙ্গে ও নিরলসভাবে কাজ করে যাবার জন্য সকল বাংলাদেশি শান্তিরক্ষীদের নির্দেশনা প্রদান করেন। আইএসপিআর জানায়, শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানী জুবা-তে বাংলাদেশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন কোম্পানি-২১ এবং বাংলাদেশ রিজিওনাল প্রোটেকশন ফোর্স -৫ পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান। এ সময় মিশন এলাকার সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন বাংলাদেশ কান্ট্রি সিনিয়র এবং কন্টিনজেন্ট কমান্ডারগণ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন