News71.com
 Bangladesh
 21 Feb 22, 02:37 PM
 166           
 0
 21 Feb 22, 02:37 PM

স্কুল-কলেজ খুলছে মঙ্গলবার।। মানতে হবে ২০ দফা

স্কুল-কলেজ খুলছে মঙ্গলবার।। মানতে হবে ২০ দফা

নিউজ ডেস্কঃ টানা এক মাস বন্ধ থাকার পর আগামী মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) খুলছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান।  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল-কলেজ খোলার আগে রোববার (২০ ফেব্রুয়ারি) ২০ দফা নির্দেশনা পালনের জন্য নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ অতিমারির
কারণে গত ২১ জানুয়ারি থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতি ক্রমান্বয়ে সন্তোষজনক পর্যায়ে উন্নীত হওয়ায় আগামী মঙ্গলবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে ইতোপূর্বে গাইড লাইনের নির্দেশনা ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ দফা যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য অনুরোধ করা হলো। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত চিঠি মাউশির সব অঞ্চলের পরিচালক, উপ-পরিচালককে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন