News71.com
 Bangladesh
 21 Feb 22, 02:32 PM
 162           
 0
 21 Feb 22, 02:32 PM

এনজিওর নিয়ন্ত্রণে যাচ্ছে না সরকারি হাসপাতাল।।

এনজিওর নিয়ন্ত্রণে যাচ্ছে না সরকারি হাসপাতাল।।

নিউজ ডেস্কঃ ব্যয় কমাতে সরকারি হাসপাতালগুলো এনজিওর নিয়ন্ত্রণে দিতে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাতিল করেছে মন্ত্রিসভা।  ২০০৭ সালের ২১ এপ্রিল উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্তটি রোববার (২০ ফেব্রুয়ারি) বাতিলের প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রোববার ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। 

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, বেশ কিছু হাসপাতালে ব্যয় কমাতে হাসপাতালগুলো এনজিওর কাছে দিতে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত স্বাস্থ্য মন্ত্রণালয় অনেক পরীক্ষা-নিরীক্ষা করে বলেছে, সরকারি হাসপাতালগুলো এনজিওকে দিলে সমস্যা হবে। ডাবল ম্যানেজমেন্ট শুরু হবে, অর্ধেক এনজিও, অর্ধেক সরকারি। স্টাফ কে যাবে, কে যাবে না, তাদের চাকরির কন্ডিশন কী হবে, এগুলো নিয়ে ঝামেলা হবে। এজন্য সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। এনজিওগুলো হাসপাতাল করলে সরকার তাদের সহায়তা করবে। পিপিপির মাধ্যমে কেউ চিকিৎসার ব্যবস্থা করতে চাইলে সরকার সহায়তা করবে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন