News71.com
 Bangladesh
 21 Feb 22, 02:32 PM
 153           
 0
 21 Feb 22, 02:32 PM

২১ ফেব্রুয়ারি বন্ধ থাকবে আমদানি-রফতানি বাণিজ্য।।

২১ ফেব্রুয়ারি বন্ধ থাকবে আমদানি-রফতানি বাণিজ্য।।

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এ পথে স্বাস্থ্যবিধি মেনে পাসপোর্ট যাত্রী যাতায়াত সচল থাকবে।  রোববার (২০ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের ব্যাংকবিষয়ক সম্পাদক হায়দার আলী।  এসময় তিনি জানান, সোমবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে পুনরায় বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য সচল হবে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন