News71.com
 Bangladesh
 20 Feb 22, 09:54 PM
 162           
 0
 20 Feb 22, 09:54 PM

পৌনে দুই কোটি রুপির গাঁজা জব্দ করলো ত্রিপুরা পুলিশ।।

পৌনে দুই কোটি রুপির গাঁজা জব্দ করলো ত্রিপুরা পুলিশ।।

নিউজ ডেস্কঃ ত্রিপুরার খোয়াই জেলার শরৎ চৌধুরীপাড়া থেকে এক হাজার ৭৩০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে ওই এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব গাঁজা জব্দ করা হয়। খোয়াই জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সংবাদ সম্মেলনে জানান, সকালে জেলার বাইজালবাড়ি থানা পুলিশ শরৎ চৌধুরীপাড়ায় একটি ট্রাকে তল্লাশি চালায়।

এ সময় ট্রাকে বাঁশের চারা নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৭৩টি গাঁজার প্যাকেট জব্দ করা হয়। এসব প্যাকেটে মোট ১ হাজার ৭৩০ কেজি গাঁজা ছিল।  তিনি জানান, এ ঘটনায় ট্রাকের চালক জাভেদ শেখ ও সহকারী ইসমাইল জামালকে আটক করা হয়েছে। ওই ট্রাকটি আগরতলা থেকে মহারাষ্ট্রে যাচ্ছিল। জব্দ করা গাঁজার অনুমানিক বাজার মূল্য এক কোটি ৭৩ লাখ রুপি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন