News71.com
 Bangladesh
 20 Feb 22, 09:54 PM
 168           
 0
 20 Feb 22, 09:54 PM

বাংলা ভাষা-সংস্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে দেব।। প্রধানমন্ত্রী

বাংলা ভাষা-সংস্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে দেব।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ  বাংলা ভাষা, সাহিত্য-সংস্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে ‘একুশে পদক-২০২২’ প্রদান অনুষ্ঠানে (ভার্চ্যুয়াল) প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের ভাষা, সাহিত্য-সংস্কৃতি যেন আন্তর্জাতিক পর্যায়ে আরও বিকশিত হয় সেটাই আমাদের প্রচেষ্টা থাকবে। সেই প্রচেষ্টাতেও আমরা সফলতা অর্জন করবো বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।’

ভাষা শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, ‘একুশে ফেব্রুয়ারি অমর হোক। শহীদের রক্ত বৃথা যায় না, বৃথা যেতে আমরা দেইনি, বৃথা যেতে আমরা দেব না।’ সরকার প্রধান বলেন, ‘যা কিছু অর্জন, আমরা যতটুকু করতে পেরেছি মহান আত্মত্যাগের মধ্য দিয়েই কিন্তু তা করতে পেরেছি। যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় বলতেন এবং তার লেখায়ও আছে যে মহান অর্জনের জন্য মহান আত্মত্যাগ দরকার। আর সেই আত্মত্যাগের মধ্য দিয়েই আজকে আমরা অর্জন করেছি আমাদের স্বাধীনতা, ভাষার অধিকার। মায়ের ভাষায় কথা বলার অধিকার।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন