News71.com
 Bangladesh
 20 Feb 22, 09:47 PM
 163           
 0
 20 Feb 22, 09:47 PM

বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ ২।।

বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ ২।।

নিউজ ডেস্কঃ  রাজধানীর বারিধারার একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে দুজন দগ্ধ হয়েছেন। তারা হলেন- আশিক সাদেক ও জিসান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বলেন, বারিধারা কে ব্লকের ৬ নম্বর রোডের ১৫ নম্বর বাড়ির নিচতলায় জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সৃষ্ট আগুনে দুজন দগ্ধ হন বলে আমরা জানতে পেরেছি। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, দগ্ধদের মধ্যে আশিক সাদেক ওই বাড়ির মালিক বলে পুলিশ জানতে পেরেছে। ওই বাড়ির নিচতলায় মেরামতের কাজ চলছিল। দগ্ধদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন