News71.com
 Bangladesh
 20 Feb 22, 09:47 PM
 159           
 0
 20 Feb 22, 09:47 PM

রোজায় এক কোটি পরিবার সাশ্রয়ী দামে খাদ্যপণ্য পাবে।।বাণিজ্যমন্ত্রী

রোজায় এক কোটি পরিবার সাশ্রয়ী দামে খাদ্যপণ্য পাবে।।বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ  রমজানকে সামনে রেখে এক কোটি হতদরিদ্র পরিবারকে সাশ্রয়ী দামে খাদ্য পণ্য দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।  রোববার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বাণিজ্যমন্ত্রী জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে রমজান মাসে এক কোটি হতদরিদ্র পরিবারকে টিসিবির মাধ্যমে সাশ্রয়ী দামে পেঁয়াজ, তেল, ডাল, চিনি, খেজুর ও ছোলা এই ছয়টি পণ্য দেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন